1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ময়মনসিংহে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে চালককে খুন করে অটো রিকশা ছিনতাই হয়েছে। ময়মনসিংহ সদরের উত্তর দাপুনিয়ায় এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটে। নিহত অটো চালকের নাম টুটুল আহমেদ (২৭)। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে এই চালকের লাশ উদ্ধার করা হয়।

নিহত টুটুল আহমেদ গাজীপুর জেলার ভবানীপুর মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে। বিয়ের পর থেকে তিনি ময়মনসিংহ সদরের উত্তর দাপুনিয়া এলাকায় শ্বশুরবাড়ীতে বসবাস করতেন। দাম্পত্য জীবনে টুটুল দেড় বছর বয়সী ছেলে সন্তানের জনক।
নিহতের শ্বশুরবাড়ীর স্বজনরা বলেন, বুধবার রাতে ইফতারের পর বাজারে যাবার কথা বলে টুটুল বাড়ী থেকে তার মিশুক গাড়ীটি নিয়ে বেরিয়ে যায়। এরপর সে আর রাতে বাড়ী ফিরে আসেনি। সকালে লাশ পড়ে আছে শুনে এসে দেখি টুটুল খুন হয়েছে। আমরা এই হত‍্যাকান্ডের বিচার চাই।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মিশুকটি ছিনতাই করার লক্ষেই পরিকল্পিতভাবে চালককে খুন করে হয়েছে। ঘটনার তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD