1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজনে দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলার এলজিইডি’র আওতাধীন রাস্তা মেরামতের ৩৫% কাজ সমাপ্ত হয়েছে। ৬০% চলমান এবং ৫% দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ময়মনসিংহের সকল উপজেলার বিতর্কিত রাস্তার নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে তন্মধ্যে-তারাকান্দা উপজেলার ৪টি অবগঠন ও ফুলপুর উপজেলার ১টি অবকাঠামোর নামের তথ্য এলজিইডি সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে।
ময়মনসিংহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা জানান, জেলা মডেল মসজিদের স্থান নির্বাচন করা হয়েছে। এছাড়া অন্যান্য মডেল মসজিদের কাজ দ্রুত শেষ করে নামাজ পড়ার উপযোগী করা হচ্ছে। এছাড়াও কাজের গুণগতমান মান বজায় রেখে গৃহীত প্রকল্পসমূহের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এবং চলমান প্রকল্পসমূহ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।
ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, “ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আয়মন নদী পুন:খনন ও নদীর তীর সংরক্ষণ” শীর্ষক প্রকল্পটিতে মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলাধীন ৪২ কি.মি. নদী পুন:খনন কাজ, নদী ভাঙ্গন রোধে বেদখলমুক্ত রাখতে মুক্তাগাছা পৌর এলাকাধীন ৬৮৮ মিটার তীর সংরক্ষন কাজ অনুমোদিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী চলমান রয়েছে। কাজের অগ্রগতি প্রায় ৫২.৩০%।
ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প: বর্ণিত প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ বছরের জন্য বিভিন্ন ধরনের পানির উৎসের মধ্যে ১৭৪০ নলকূপ এর বরাদ্দ পাওয়া গিয়েছে এবং দরপত্র প্রক্রিয়াধীন আছে। প্রকল্প শুরু হতে বরাদ্দকৃত ২০৮৭৪ টি বিভিন্ন পানির উৎসের মধ্যে ১৮৭৩৫টি পানির উৎসের কাজ সম্পন্ন হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলার প্রশাসক বলেন, জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকল দপ্তরকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। সভায় উপস্থিত কোন দপ্তরের যদি কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হয় বা উপজেলা নির্বাহী অফিসারদের কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব, যাতে করে এই জেলার উন্নয়ন আমরা নিশ্চিত করতে পারি। তিনি আরো বলেন, জেলার উন্নয়নে সকলের সমন্বয়তার বিকল্প নেই।
সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD