1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
স্বামীর ভিটায় থাকতে চেয়ে হতভাগ্য বৃদ্ধা আয়েশার সংবাদ সম্মেলন - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্বামীর ভিটায় থাকতে চেয়ে হতভাগ্য বৃদ্ধা আয়েশার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

গর্ভধারণী বৃদ্ধা মা’কে হাত পা বেঁধে মারধরের অভিযোগ ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে। এরপরও স্বামীর ভিটায় ঘর বানাতে আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধা আয়েশা খাতুন (৫৭)। রবিবার ময়মনসিংহে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়েশা খাতুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। পাঁচ সন্তানের জননী আয়েশা খাতুন। নিজ সন্তানদের নির্যাতন আর অবহেলায় বাধ্য হয়েই অন্যের বাড়ীতে আশ্রয়ে থাকেন। স্বামীর ভিটায় ঘর বানিয়ে থাকার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

আয়েশা খাতুন জানান, প্রায় চব্বিশ বছর আগে স্বামী অবসরপ্রাপ্ত ফাইটিং ফ্লাইট ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মারা যাওয়ার পর কিছুদিন ভালো কাটলেও বৃদ্ধ বয়সে এখন দুঃখের শেষ নেই তার। কদম রসুলপুর স্বামীর ভিটায় মাথা গুজার ঠাঁই পেতে ঘুরছেন মানুষের ধারে ধারে। কিন্তু তিন ছেলে তাকে বাড়ীতে থাকতে দিচ্ছেনা। আয়েশা অভিযোগ করেন, তিন ছেলে কর্মক্ষম হলেও তার ভরনপোষণ করেন না, সে অন্যের বাড়ীতে থাকেন। আয়েশার স্বামী সম্পত্তি রেখে গেলেও স্বামীর ভিটায় ঘর বানাতে গেলে ছেলেরা তাকে মারধর করেন এসব অভিযোগ বৃদ্ধা আয়েশার।

আয়েশা জানান, তিন ছেলে দুই মেয়ের মধ্যে তার বড় মেয়ে আমেরিকা প্রবাসী। বিদেশে অবস্থান করায় মেয়ের প্রতি কোন অভিযোগ নেই ।

তিনি জানান, ছেলেরা প্ররোচনা করে আমাকে দিয়ে মেয়েদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে ছিলো। এখন ছেলেরা নিজেরাই আমাকে ঘর ছাড়া করেছেন। তিনি স্বামীর ভিটায় মাথাগুজার ঠাঁই চান। আয়েশা বলেন, সারাজীবন ভিক্ষা করে খাবো তবুও স্বামীর ভিটায় মরতে চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD