1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। প্রাণ হারানো শিশুরা হলো- একই গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও মোঃ নিজুম (৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিলন মিয়া।

তিনি বলেন, বিকেলে শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল। এসময় হঠাৎ বেশি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কিছুক্ষণ পর শিশুদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে মরদেহগুলো উদ্ধার করেন।

উপপরিদর্শক (এসআই) মোঃ মিলন মিয়া আরও বলেন, এমদাদুল হকের আর কোনো সন্তান নেই। এমন ঘটনায় শোকে পরিবারটি স্তব্ধ হয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD