1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় কমিশনারের বাসভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহফিলে অংশ নিতে পেরে নিজের সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ থেকে, ধর্মীয় নিয়ম মেনে আজকের এই মাহফিলের আয়োজন। ময়মনসিংহবাসীর সাহচর্য পাওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছি। এ সময় উপদেষ্টা সবার মনস্কামনা যেন পূরণ হয়, এবং দেশে যেন শান্তি ফিরে আসে, সেই কামনা ব্যক্ত করেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহর রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলম, ময়মনসিংহ সিনিয়র জেলা ও দায়রা জজ জাকির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD