1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সাংবাদিক মনজুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ময়মনসিংহে সাংবাদিক মনজুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের শম্ভুগঞ্জ প্রেসক্লাবের ভিতরে সাংবাদিক মনজুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে গৌরীপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গৌরীপুর উপজেলা সহ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে সাংবাদিকরা উপস্থিত হন এবং হামলাকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ জানায়। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই ধরনের ঘটনার মাধ্যমে সাংবাদিক সমাজকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।

হামলার শিকার সাংবাদিক মনজুরুল ইসলাম মানববন্ধনে উপস্থিত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “গৌরীপুরের সকল সাংবাদিক ভাই-বোনেদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা জানাই। তাদের সহযোগিতায় আমি শক্তি পেয়েছি। আশা করি, সাংবাদিকদের উপর হামলা বন্ধ হবে এবং তারা সুরক্ষিতভাবে কাজ করতে পারবেন।”

এছাড়া, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ মানববন্ধনে গৌরীপুরের বিভিন্ন সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন।

এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD