1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
স্বাধীনতা দিবসে ময়মনসিংহে দিনব্যাপী কর্মসূচি  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

স্বাধীনতা দিবসে ময়মনসিংহে দিনব্যাপী কর্মসূচি 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ২৬শে মার্চের ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ৯ মাসব্যাপী এই যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করে এবং বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

বুধবার (২৬ মার্চ) সারাদেশের ন্যায় ময়মনসিংহে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচী সমূহের অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের পর নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃআবু  মোখতার আহমেদ। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত  ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রতিনিধিসহ অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধি।  এ সময় আরো পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ময়মনসিংহের বিভিন্ন বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ,  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন স্তরের জনগণ।

আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD