1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ঈদগাহ মাঠে সংর্ঘের আশঙ্কায় ১৪৪ ধারা জারী - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

ময়মনসিংহে ঈদগাহ মাঠে সংর্ঘের আশঙ্কায় ১৪৪ ধারা জারী

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় একাধিক পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

‎রবিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত (চাঁদ দেখার উপর নির্ভশীল) পাগলা থানা এলাকার ৯ নন্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন ১৪৪ ধারা জারির নির্দেশ দেয়া হয়।

‎রবিবার (৩০ মার্চ) দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) এনএম আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

‎ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৯ নন্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে (১লা শাওয়াল ১৪৪৬) একাধিক পক্ষ হতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা বিদ্যমান রয়েছে। এমতাবস্থায় সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে অর্পিত ক্ষমতাবলে আমি এনএম. আবদুল্লাহ- আল- মামুন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গফরগাঁও, ময়মনসিংহ অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করলাম।

‎এতে আরও বলা হয়, ওই এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশী অস্ত্র বহন ও প্রদর্শন আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাচ জনের বেশি ব্যক্তি একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD