1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে চাকুরীর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎকারী নুরু গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে চাকুরীর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎকারী নুরু গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

জানা যায়, নুরুর বাড়ী জামালপুরের মাদারগঞ্জে। মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের বিরাশী গ্রামে শশুরবাড়ী হওয়ায় দেড় দশক ধরে চেচুয়ায় বসবাস করে। আওয়ামীলীগের সাবেকমন্ত্রী মির্জা আজমের এলাকার এবং আত্মীয় পরিচয় দিয়ে সমাজকল্্যাণ মন্ত্রণালয়ের লবিংয়ের কথা বলে চেচুয়ার মলাজানি আদিবাসী স্কুলে নিয়োগে তিন কোটি টাকার লেনদেন করে। পরবর্তীতে প্রভাতি স্কুল মন্ত্রণালয়ের অনুমতি পেলেও স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যুর পর সে ভারপ্রাপ্ত প্রধান হয়। আদিবাসী স্কুলের পরিচালক বনে গিয়ে ২৫ জন শিক্ষক ও ১৫ জন সহায়ক কর্মী পদে চাকরীর প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করে। সে সকল শিক্ষক কর্মচারীরা মানবেতন জীবন যাপন করছে। এইভাবে সে গড়েছে সম্পদের পাহাড় ও আলীসান বাড়ী। তার ছোট ভাইয়ের নামে সেনা কল্্যাণের ডিলারশীপও নিয়েছে। গড়েছে নিজস্ব পেটুয়া বাহিনী। আদিবাসী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা প্রতিবেদককে জানান, চাকরীর কথা বলে আমাদের থেকে ৬লক্ষ টাকা করে নিয়েছে। এখনও পর্যন্ত স্কুলের কোন অনুমোদনই নাই। টাকা চাইলে বলে সামনের মাসে হয়ে যাবে। মন্ত্রণালয়ে গিয়ে জানতে পারি আদৌ চাকরী হবার কোন সম্ভাবনা নাই তার সাথে মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নাই। যে সব কাগজ আমাদের দেখিয়েছে তার সবই জাল স্বাক্ষর করে বানানো। আর এখন অপেক্ষায় থেকে বয়স শেষ হয়ে যাওয়াতে আর কোন চাকুরী নিতে পারছি না। সুদে ঋণ করাতে বোঝা আর সংসার টানতে খুব নাজুক অবস্থায় পরে গেছি। স্থানীয়রা জানান, তার প্রতারণার স্বীকার হয়েছে এখানকার অনেকেই। প্রতারণা করে স্কুলের প্রধান শিক্ষকের পদ দখলের পায়তারা ছিলো তার। অনেকের কাছ থেকে টাকা নিয়ে ভূয়া কাগজ দেখিয়ে নিঃস্ব করেছে। তার প্রতারণার জন্য শা¯িত পাওয়া উচিত। এ দিকে তার গ্রেফতারের খবর শুনে এলাকাবাসী এবং ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রতারক নুরুর সর্বোচ্চ শাস্তি ও ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
ভূক্তভোগীরা জানান, মিলন বাজার মাদারগঞ্জের সুখ নগরী সমাজ উন্নয়ণ সংস্থার সাধারণ সম্পাদক পদধারী নূরূল ইসলাম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নূরুজ্জামান, সাবেক প্রতিমন্ত্রী আশরাফ খসরুর সাথে সিন্ডিকেট করে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুরের সরিষাবাড়ী এবং বগুড়ার স্কুল গুলোর শত শত শিক্ষকের কাছ থেকেও কোটি টাকা হাতিয়ে নেয়। মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, পূর্বে সে স্বাক্ষর জাল করেছিল। সে জন্য তাকে বহিস্কার করা হয়েছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD