1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঘরের নামে ধোঁকা, কোটি টাকার লুটপাট! - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ঘরের নামে ধোঁকা, কোটি টাকার লুটপাট!

নেত্রকোনা থেকে ফিরে শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

যেখানে থাকা ছিল মানবতার ছায়ায়, সেখানে আজ ছড়াচ্ছে দুর্নীতির বিষবাষ্প। যেখানে জ্বলবার কথা ছিল আশার আলো, সেখানে দাউদাউ করে জ্বলছে ক্ষোভ, হতাশা আর প্রতারণার আগুন! নেত্রকোনার কলমাকান্দা, বারহাট্টা ও মদন উপজেলার সাধারণ মানুষ আজ ফুঁসছে। “সরকার ঘর দিতে চায়, আর কিছু শকুন তা থেকে লুটে নিতে চায়!” — এই চরম ক্ষোভই এখন মুখে মুখে ফিরছে। মুজিব কেল্লা’ প্রকল্প — নামটা গর্বের, বাস্তবতা লজ্জার। গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই দেওয়ার এই মহৎ উদ্যোগ এখন হয়ে উঠেছে এক দুর্নীতির সাম্রাজ্য। মাঠে ঘুরে দেখা গেল — ভাঙাচোরা কাঠামো, চুন-সিমেন্টের বদলে ধুলা-বালি, দেয়ালে ফাটল, ছাদে চুইয়ে পড়ে পানি। কোনো কোনো ঘরে এমন নির্মাণ হয়েছে যে একটু ঝড়েই ভেঙে পড়ার উপক্রম। “এগুলো ঘর না, ধোঁকা! কোটি টাকার কাগজে কোটি টাকা উধাও, আর গরিবের হাতে রইল মরিচা ধরা এক মুঠো হতাশা।”এক প্রবীণ গ্রামবাসীর কণ্ঠে ঝরে পড়ে বিষণ্নতা — “বাঁশের ঘরেও যত্ন থাকে, কিন্তু এখানে যেন খেলনার ঘর বানাচ্ছে কোটি টাকায়। এসব ঘর না, এসব লজ্জা।”তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য —ঠিকাদাররা কেউ নেত্রকোনার, কেউ শেরপুরের — কিন্তু দুর্নীতির খেলায় সবাই একসাথে। পিআইও, রাজনৈতিক নেতা, ঠিকাদার — সবাই যেন একে অপরের পেছনে পাহারাদার। জনস্বার্থের টাকা ভাগ হয়ে যাচ্ছে পকেটের রাস্তায়। এক তরুণ ক্ষোভে গর্জে ওঠে — “অভিযোগ করবো কার কাছে? যারা চোর, তারাই তো পাহারাদার! আমরা কোথায় যাবো?” সরকার উন্নয়নের জন্য ঘুমহীন দিন কাটায় — আর মাঠে বসে এই শকুনেরা লুটে খায় সেই ঘামের ফল। প্রশ্ন ওঠে — এত বড় দুর্নীতির পাহাড় প্রশাসনের চোখ এড়িয়ে কীভাবে গড়ে উঠল? নাকি, সবার চোখে এখন সুবিধার চশমা? মুখে উন্নয়ন, ভিতরে ধ্বংস। বিক্ষুব্ধ জনতা স্পষ্ট বলছে — আর নয় প্রশাসনের কালো টানা পোড়েন! এবার চাই সেনাবাহিনীর নিরপেক্ষ তদন্ত। চাই দুর্নীতির জাল ছিঁড়ে দেওয়া হোক!

চাই মুখোশ খুলে দেওয়া হোক সেই ‘ঘর চোরদের’। একজন শিক্ষিত নাগরিক কাঁপা গলায় বলেন — “মুজিব কেল্লা গরিবের শেষ আশ্রয় হওয়ার কথা ছিল। আজ তা হয়ে উঠেছে দুর্নীতির দুর্গ। এভাবে চলতে থাকলে মানুষ আর রাষ্ট্রকে বিশ্বাস করবে না!”এই দেশ কার? যে কৃষক পায়ে হেঁটে ভোট দিতে যায় তার? না কি সেই হায়েনার, যে টেন্ডার হাতে নিয়ে গরিবের ঘাম বিক্রি করে?
প্রশাসনের প্রতি জোর হুঁশিয়ারি —যদি এখনই দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত তদন্ত ও আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই ক্ষোভ হবে আগুন, এই ক্ষোভ হবে বিস্ফোরণ! এ দেশ আমাদের — জনগণের। লুটেরাদের নয়!

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD