1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে “পদক” প্রদান করলেন প্রধান উপদেষ্টা - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে “পদক” প্রদান করলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে
পুলিশ সপ্তাহ ২০২৫- এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদক প্রদান করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।
“আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” – এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আজ ২৯ এপ্রিল-২০২৫ ঐতিহ্যবাহী রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তিনি ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা-কে “রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম)” পরিয়ে দেন।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জেলা পুলিশের মনোবল ফিরিয়ে আনতে প্রশংসনীয় অবদানের জন্য এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (বার)।
এমন দক্ষ, চৌকস,এবং মেধাবী অফিসারের এই অসামান্য সাফল্যে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কে অভিনন্দন। জুলাই বিপ্লবের নির্যাস অন্তরে লালন করে ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্য পুলিশ সুপার, ময়মনসিংহ এর নেতৃত্বে যে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে, সেই কাজের উপযুক্ত স্বীকৃতি প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD