1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১০ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১০

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউপি সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০১ মে) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মো. গোলাপ খাঁ ও আহমদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করতে ঘটনাস্থলে পৌঁছান ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম। এ সময় আহমদ আলীর অনুসারীরা সংঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আহমদ আলীর অনুসারীদের বিরুদ্ধে অবস্থান নেন। আতঙ্কে অভিযুক্তরা নিজেদের ঘরে আশ্রয় নিয়ে দরজা-জানালা বন্ধ করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জনতার উত্তেজনা নিয়ন্ত্রণে না আসায় গৌরীপুর সেনা ক্যাম্প থেকে সহযোগিতা চাওয়া হয়।

পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করে থানায় হস্তান্তর করে।

গ্রেফতারকৃতরা হলেন সোহাগ মিয়া (২৬), লাল মিয়া (৫০), সাব্বির আহমেদ মাসুম (২২), লিমন আহমেদ (১৭), শাজাহান আলী (২৭), মজিবুর রহমান (৪০), মোজাম্মেল হক (২৮), সুমন আহমেদ (২৬), মোরশেদুল আলম (৩৫). আনারুল হক (৪২)।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামো. ওবাইদুর রহমান জানান, আটক ব্যক্তিরা সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল বলে তথ্য পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD