1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জ হাসপাতালে অচল জেনারেটর, চিকিৎসা চলছে মোমবাতির আলোয় - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অচল জেনারেটর, চিকিৎসা চলছে মোমবাতির আলোয়

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে রোগী ও স্বজনদের পড়তে হয় চরম দুর্ভোগে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কাজ চালাতে হয় মোমবাতির আলোয়, যা চিকিৎসাসেবার মান ও রোগী নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলছে।

 

গতকাল (বৃহস্পতিবার) রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ফরিদ মিয়া তার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছেলেকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি অভিযোগ করে বলেন, “হাসপাতালে এসে দেখি পুরোপুরি অন্ধকার। কেউ একজন মোমবাতি এনে ডাক্তারকে দেয়। সেই আলোতেই আমার ছেলেকে চিকিৎসা দেওয়া হয়। এটা কি ধরনের চিকিৎসা?”

 

হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার ডা. সাগর চন্দ্র দাস বলেন, “বিদ্যুৎ চলে গেলে আমরা পুরোপুরি অন্ধকারে পড়ে যাই। হাসপাতালের জেনারেটর থাকলেও সেটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। মোমবাতির আলোতে চিকিৎসা দেওয়া অত্যন্ত কষ্টকর। অনেক সময় চোখে-মুখে আলো না পড়ায় রোগ নির্ণয় করাই কঠিন হয়ে পড়ে।”

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমাইয়া হোসেন লিয়াকেও একাধিকবার কল দেওয়া হলেও তিনিও ফোন ধরেননি।

 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে কথা বলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “উপজেলা পর্যায়ের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবাকেন্দ্র হওয়া সত্ত্বেও ঈশ্বরগঞ্জ হাসপাতালে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই—এটা অত্যন্ত হতাশাজনক। বিদ্যুৎ ও জেনারেটর সমস্যার দ্রুত সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD