1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ ও কর্মশালা - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ ও কর্মশালা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০২৫ বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ জুন) উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আরিফুল ইসলাম প্রিন্স উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ সদর,ময়মনসিংহ। তিনি বলেন, “এই আইন বাস্তবায়নের মাধ্যমে ধূমপানমুক্ত ও স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের পথ সুগম হবে। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় এই আইন বাস্তবায়ন সম্ভব।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোঃ ফখরুল ইসলাম,কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন , এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল-এর উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম, যিনি মূল প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা জানান, নতুন আইনে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ, এবং তামাকজাত দ্রব্যের প্রচার-প্রচারণা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা ও গণসচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হবে বলেও জানানো হয়।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও নির্দেশিকা বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD