1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অষ্টগ্রামে নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহীন রেজা চৌধুরী - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

অষ্টগ্রামে নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহীন রেজা চৌধুরী

মোক্তার হোসেন গোলাপ,কিশোরগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওর প্রাথমিক বিদ্যালয় মাঠে কিশোরগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহীন রেজা চৌধুরী নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।  

৫ ডিসেম্বর কিশোরগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক শাহীন রেজা চৌধুরী নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে দৃষ্টি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
এলাকার নারী পুরুষ ও শিশু সহ বিভিন্ন বয়সের কয়েক ‘শ’ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময়ে চক্ষু বিষয়ে পরামর্শ সহ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়াওবিনামূল্যে ছানি রোগীদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদের কে হবিগঞ্জের ডাক্তার শাহিদ চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।
এই বিষয়ে দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার শাহীন রেজা চৌধুরী এই প্রতিবেদককে জানান দেশের দরিদ্র মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে অন্ধত্ব থেকে মুক্তি দিতে ঢাকার মোহাম্মদপুরে, আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতাল ও হবিগঞ্জে ডাক্তার শাহিদ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। শাহীন রেজা চৌধুরী বলেন আমি ওদের মত টাকা নিয়ে চিকিৎসা করলে ঢাকাতে বড় বড় ৬/৭ টি বাসা বাড়ি থাকতো। কিন্তু আমি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। আমার জন্মস্থান মিঠামইনের কাঞ্চনপুর গ্রামে। হাওরের দরিদ্র মানুষ টাকার অভাবে শহরাঞ্চলে গিয়ে চিকিৎসা করতে পারছেন না। তাই আমি নিজেই হাওর অঞ্চল ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দিচ্ছি। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেবো। আল্লাহর রহমতে আর হাওর অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত হলে মিঠামইন, ইটনাও অষ্ট গ্রামে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করবো। তখন দরিদ্র মানুষ গুলো শহরে যেতে হবে না। যাতে করে ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন। ইতিমধ্যে চক্ষু বিশেষজ্ঞ শাহীন রেজা চৌধুরী ফ্রি চিকিৎসা সেবা দিয়ে মানুষের হৃদয় ঠাই করে নিচ্ছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD