1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে শীর্ষ চাদাঁবাজের নামে মামলা - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে শীর্ষ চাদাঁবাজের নামে মামলা

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে চরপাড়া, টাউন হল মোড়, আকুয়া বাইপাস ও মাসকান্দা বাইপাস এলাকায় গত ১৬ বছর ধরে একাধারে সিএনজিতে বেপরোয়া ভাবে চাদাবাজী করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। চাদাঁবাজীতে তার দলে রয়েছে ১৭/১৮ জন। এ ব্যপারে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। মামলা হবার পর সিএনজি”র চালকদের প্রান নাশের হুমকী বেড়ে গেছে। চালকরা আতংকের মাঝে সিএনজি চালাতে বাধ্য হচ্ছে।

 জানা যায়, দেবব্রত দাস দুকুল (৫৫), মদন রায় চৌধুরী (৬১)ও মোঃ রফিকুল ইসলাম (৪৩)’দের বিরুদ্ধে চাদাঁবাজীর অভিযোগ করেন।মামলার বাদী উল্লেখ করেন, মোঃ ফয়সাল  সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং ত্রিশাল বাসষ্ট্যান্ড হইতে যাত্রী নিয়ে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট পর্যন্ত সিএনজি গাড়ী ভাড়ায় চালায়। মোঃ ফয়সাল ছাড়াও ত্রিশাল থানা এলাকার আরো অনেক সিএনজি গাড়ীর চালকগন একই রোডে গাড়ী চালায়। আসামীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট সিএনজি স্ট্যান্ডের রক্ষনাবেক্ষন করে বিধায় সকল চালকগন উক্ত সিএনজি স্ট্যান্ডের খরছ বাবদ প্রতিদিন গাড়ী প্রতি ২০/- টাকা প্রদান করি। প্রতিদিনের ন্যায় ইং-২২/০২/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট সিএনজি স্ট্যান্ড হইতে ফয়সাল সিএনজি গাড়ীতে যাত্রী তুলে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই বিবাদীরা ফয়সালের নিকট উক্ত সিএনজি স্ট্যান্ডের খরছ বাবদ গাড়ী প্রতি ৭০/-টাকা চাঁদা দাবি করে। তখন সে ২০/- টাকার পরিবর্তে ৭০/- টাকা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া ফয়সালকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং বিবাদীদের দাবিকৃত প্রতিদিন গাড়ী প্রতি ৭০/- টাকা চাঁদা না দিলে উক্ত রোডে মোঃ ফয়সালকে  সিএনজি গাড়ি চালাইতে দিবে না বলিয়া হমকি দেয়। তখন ফয়সাল প্রতিবাদ করিলে বিবাদীরা তাকে মারপিট করিতে উদ্যত হয় এবং খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন সহ তাকে ত্রিশাল থানা এলাকার কোন সিএনজি গাড়ীকে উক্ত রোডে যাত্রী নিয়ে চলাচলা করিতে দিবে না মর্মে হুমকি দেয়। বিষয়টি আশেপাশের আরো সিএনজি গাড়ীর চালকগন সহ স্থানীয় লোকজন ও দোকানের ব্যবসায়ীরা প্রতিবাদ জানায়। পরে চাদাঁবাজীর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD