1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সাংবাদিকের নামে ফেইক ফেসবুক আইডি খুলে অপপ্রচার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

ময়মনসিংহে সাংবাদিকের নামে ফেইক ফেসবুক আইডি খুলে অপপ্রচার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহে এক সাংবাদিকের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর পোস্ট প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বদরুল আমীন কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জানা যায়,১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ১৬ মিনিটে নিজ পত্রিকার কার্যালয়ে অবস্থানকালে তিনি বিষয়টি জানতে পারেন। অজ্ঞাতনামা একটি ফেসবুক আইডি তার নাম “Badrul Amin” ও ব্যক্তিগত ছবি ব্যবহার করে একটি ফেইক অ্যাকাউন্ট খোলে। পরবর্তীতে সেই আইডি থেকে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে স্ক্রিনশট নিয়ে “Hasina Hatao–Bangladesh Bachao” নামের আরেকটি আইডিতে প্রচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি,এ ধরনের অপপ্রচার তাকে সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন করার পাশাপাশি পেশাগত ও ব্যক্তিগত জীবনে বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি করেছে। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহের প্রক্রিয়া চলমান থাকায় আপাতত বিষয়টি সাধারণ ডায়েরীভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে পর্যাপ্ত প্রমাণ সাপেক্ষে নিয়মিত মামলা দায়েরের কথাও উল্লেখ করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব জিডিটি গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট এএসআই (নিরস্ত্র) সুকান্ত দেবনাথকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। সচেতন মহল বলছে,সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও মানহানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে সাংবাদিক ও জনসম্পৃক্ত–ব্যক্তিদের লক্ষ্য করে এ ধরনের অপতৎপরতা-মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। তারা দ্রুত প্রযুক্তিগত অনুসন্ধান ও দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন,যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সাইবার অপরাধ করার আগে দু’বার ভাবতে বাধ্য হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD