1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ত্রিশালে ডাকাতি ব্যবসায়ীকে খুন করে ১৫ লাখ টাকা লুট - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ত্রিশালে ডাকাতি ব্যবসায়ীকে খুন করে ১৫ লাখ টাকা লুট

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে
 ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সংখ্যালঘু পরিবারের এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ১৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় তার গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় অবস্থিত চাউল ব্যবসায়ী সুশেন চন্দ্র সরকার-এর চাউলের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
নিহত সুশেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউদকান্দা গ্রামের মৃতঃ রাসবিহারী সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চাউলের ব্যবসা করে আসছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  হত্যা কাণ্ড ও ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ত্রিশাল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD