1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে ৮ সাংবাদিকের নামে জাতীয় পার্টি নেতা মনির চৌধুরীর একাধিক জিডি

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কর্মরত কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ।

রোববার সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত তিন মাসে ময়মনসিংহে অন্তত সাতজন সাংবাদিকের নামে আটটি জিডি করা হয়েছে। অভিযোগ করা হয়, ময়মনসিংহের এক পুলিশ কর্মকর্তার  ‘ইন্ধনে’ অনলাইনের মাধ্যমে এসব জিডি করা হচ্ছে। জাতীয় পার্টির নেতা মনির চৌধুরী গত দুই মাসে একাধিক ‘সাজানো’ জিডি ও মামলা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংগঠনের দাবি অনুযায়ী, যেসব সাংবাদিকের নামে জিডি করা হয়েছে তারা হলেন— সাপ্তাহিক সোনালী শীষ পত্রিকার সম্পাদক সুবিনয় গুহ, সাংবাদিক মো. কামাল হোসেন, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক  রেজাউল করিম রেজা, সাংবাদিক খান কবীর এবং সাংবাদিক সারোয়ার কবীর ফাহাদসহ আরও ২/৩ জনের নামে । তাদের বিরুদ্ধে তিন মাসে একাধিক মামলা ও প্রায় ৮টি জিডি করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি নিয়মিত থানায় অবস্থান করেন এবং থানার ভেতর থেকেই জিডি-সংক্রান্ত কার্যক্রমে প্রভাব বিস্তার করেন— এমন অভিযোগও স্থানীয় সাংবাদিকদের ।

এ ঘটনায় সংগঠনের নেতারা জাতীয় পার্টির বিতর্কিত নেতা মনির চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিকদের হয়রানির আশঙ্কা প্রকাশ করেছেন। বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন সংগঠনের সহকারী পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির, আবুল কাশেম, ফয়সাল হাওলাদার ও আনিসুল রহমান।

সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকও নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি পুলিশের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের বিরুদ্ধে ‘সাজানো’ জিডি নিয়ে বাড়াবাড়ি না করতে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “তিনি (মনির চৌধুরী) থানায় সরাসরি জিডি করেননি, অনলাইনে করেছেন। কোনো ব্যক্তি একাধিক জিডি করলে পুলিশ তা অন্ধভাবে গুরুত্ব দেয় না। ওসি সাহেবকে বিষয়টি তদন্ত করতে বলা হবে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD