1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ২১ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ২১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে পুলিশ পরিদর্শক রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার পলাতক আসামী হানিফ মিয়া, এসআই মোঃ আল মামুনের নেতৃত্বে একটি টীম আকুয়া কান্দপাড়া থেকে চুরি মামলার আসামী মোঃ সাব্বির চোরাই পুরাতন ব্যাটারী চালিত অটোবাইকসহ গ্রেফতার করে। এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ এলাকা থেকে ডাকাতি চেষ্টা মামলার আসামী রাহুল, বিষু গোলাপ ওরফে শান্তকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করে।


এসআই সাইদুর রহমান, ২নং পুলিশ ফাঁড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে ডাকাতি চেষ্টা মামলার আসামী হেলাল উদ্দিন, এসআই মোঃ রুবেল মিয়া বড়বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আসামী গোবিন্দ বিন,
এসআই মোঃ তানভীর আহমেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামী মাহবুব আলম মামুন, এএসআই ভোলানাথ সাহা, ২নং ‍পুলিশ ফাঁড়ির নেতৃত্বে একটি টীম ডিএন চক্রবর্তী রায় রোড এলাকার নারায়ন চক্রবর্তীর বাসা থেকে অসামাজিক ও জনবিরক্তিকর কার্যকলাপের কারনে আসামী মোঃ কাদির মিয়া, রহমত, সবিতা পাল ও সাথী আক্তার, এএসআই কাজল মিয়ার নেতৃত্বে একটি টীম সানদিয়া এলাকা থেকে পাচ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আলা উদ্দিন, মোঃ ফজলুল হক, মোঃ রবিকুল, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ রায়হান। এসআই কামরুল ইসলাম এবং এএসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে একটি টীম সিটি কর্পোরেশন এলাকা থেকে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী রুবেল, শাওন ও আব্দুল হককে গ্রেফতার করে। এছাড়া এসআই এসএম নুর মোহাম্মদ সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, আকুয়া ওয়ারলেস গেইট এলাকার মোঃ আনিছ ও মোঃ রুবেল মিয়া। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD