1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৫২২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলায় ও ওয়ারেন্ট মূলে মোট ১৯ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ রুবেল মিয়া, কোতোয়ালী থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন ১৯ নং জে.সি গুহ রোডস্থ ময়মনসিংহ মটরস এর  সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ডাকাতির প্রস্তুতি কালে আসামী মোঃ রনি(২৭), পটল ওরফে সঞ্জু মিয়া(৩০), খোকন চন্দ্র রায়(৩০), বধিউজ্জামান বধির(৪৫), মোঃ শফিক(৪২)ও মোঃ রুহান(২২)দের গ্রেফতার করতঃ তাহাদের হেফাজত হইতে ০৩টি চাকু উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রুটিওয়ালাপাড়া সাকিনস্থ ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড়ে সরকারী পাকা রাস্তার উপর হইতে আসামী  মোঃ সোহাগ (৩৭)কে ০৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) দিদার আলম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বেলতলী এলাকা হইতে ধর্র্ষণ মামলার একমাত্র আসামী বাবু (১৯)কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) কামরুল হাসান, এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর এবং এসআই (নিঃ) আসাদুজ্জামান গন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সন্দিগ্ধ ডাকাত ও চোর শহিদ (৪৮)ও মোঃ মহসিন হোসেন(২৮)দের গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) আশরাফুর আলাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত অন্যান্য মামলার আসামী আসাদুল (৩৬)ও মাসুম (৪০)দের গ্রেফতার করা হয়।

এএসআই (নিঃ) হযরত আলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী আশরাফুল ইসলাম বিজয়(১৯)গ্রেফতার করা হয়।

এছাড়াও এসআই/আসাদুজ্জামান এবং এএসআই/মোঃ আবুল কালাম থানা এলাকায় অভিযান করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ রোমান মিয়া (৩০), আরফান কোরাইশী (২২)কে গ্রেফতার করা হয়।

প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD