1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে  গ্রেফতার ৭  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে  গ্রেফতার ৭ 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪৬৩ বার পড়া হয়েছে

গত ৬ নভেম্বর ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ইন্সপেক্টর(নিঃ) ওয়াজেদ আলী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন গাঙ্গীনারপাড় মোড় এলাকা হইতে বিস্ফোরক মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী  মোঃ হেলাল আহম্মেদ (৫২),  মাহমুদুল মোকাদ্দেস (২৮) ও  মোঃ আতাহারুল ইসলাম (৫৯)দের’কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) আশিকুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন কাউনিয়া সাকিনস্থ সফিকুল ইসলাম (৩৩), পিতামৃত-হযরত আলী এর বাড়ীর উঠান হইতে মাদক মামলার আসামী মোঃ নুরুল্লাহ (৪০), কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ এর একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ১৬ নং ওয়ার্ডের গাঙ্গিনার পাড় শিব বাড়ীস্থ ১২০ নং গাঙ্গিনার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী  মোঃ মনিরুল কাইয়ুম হৃদয় (৩২)কে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ৯৬ পিস ইনজেকশন উদ্ধার করেন।

এসআই(নিঃ) আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা রেলক্রসিং সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী  শিপন (২১)কে গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এএসআই(নিঃ) হযরত আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া শেফালী বেগমকে জিআর বডি তামিল করেন।

প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD