1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ  - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ও ঘাগড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব)  মোঃ মোখলেসুর রহমান এর  বিরুদ্ধে সম্প্রতি “ময়মনসিংহে নায়েব মোখলেস যেখানে বাড়ী,সেখানেই পোস্টিং বনে গেলেন কোটিপতি  ” শিরোনামে বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নায়েব মোখলেসুর রহমান।  প্রতিবাদ লিপিতে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী জানিয়ে বলেন কিছু স্বার্থান্বেষী মহল তার সামাজিক মর্যাদা নষ্ট করার লক্ষ্যে এসব বানোয়াট তথ্য প্রচার করতে সাংবাদিকদের উৎসাহিত করেছে বলেও জানান নায়েব মোখলেসুর রহমান।
তিনি জানান- দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নায়েব  হিসাবে সুনামের সাথে  দায়িত্ব পালন করে আসছেন ।

তিনি দাবি করেন, চাকরী জীবনে বিভিন্ন জায়গায়  সুনামের সহিত দায়িত্ব পালন করেন।  তিনি তার দায়িত্বে থাকা কালীন সময়ে যে সব সেবা প্রদান করা হয়েছে, সবগুলো কাজ সততা ও স্বচ্ছতার সাথে করার চেষ্টা করেছেন।তিনি প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম গুলোকে ভবিষ্যতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করার পাশাপাশি” তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “সত্যের প্রতি আস্থাশীল থাকুন এবং উদ্দেশ্য প্রণোদিত এসব অপ প্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD