1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্র ট্রাক সংঘর্ষে নিহত-২ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্র ট্রাক সংঘর্ষে নিহত-২

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা -মাহিন্দ্রা চালিত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। আরও একজন আহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) এবং সাতেঙ্গা এলাকার আব্দুল হাই’র ছেলে হামিদ মিয়া (৩০)। আহত অটোরিকশা চালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে শাহজালাল (৪০)

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ে এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মাহিন্দ্রা চালিত ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশা দুমড়েমুছড়ে যায়। এতে ঘটনাস্থলে মনির মৃত্যু। খবর পেয়ে ভালুকায় ফায়ার সার্ভিস আহত দুইজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকর হামিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।আহত অটোরিকশা চালককে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

ভালুকা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, অটোরিকশা – মাহিন্দ্র ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক অপর একজনকে মৃত ঘোষণা করেন এবং এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছে।

ভালুকায় মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ড বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD