1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৮ সাংবাদিক - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৮ সাংবাদিক

মো: সোহেল মিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি রবিবার (২৩ ফেব্রুয়ারী) ভাষা শহীদ আব্দুল জাব্বার মিলনায়তন জেলা পরিষদ ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুশিদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাপ্তি ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেড চেয়ারম্যান, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ইদ্রিস খান, সম্পাদক ও প্রকাশক দৈনিক ময়মনসিংহ প্রতিদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান, মোঃ তৌহিদুজ্জামান (ছোটন), সিনিয়র সহ-সভাপতি, (সাধারাণ সম্পাদক) বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, ময়মনসিংহ।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহারিয়ার মেহেদী মোল্লা, স্বত্ত্বাধিকারী, নিধি ফার্মাসিউটিক্যালস (ইউ) ময়মনসিংহ, অধ্যক্ষ মুফতী জসীম উদ্দীন, পরিচালক, নূরানী শিক্ষা বোর্ড বাংলাদেশ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শিবলী সাদিক খান, সাধারন সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মোঃ খায়রুল আলম রফিক, সভাপতি, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ, হেমন্ত টিভি ও দৈনিক হেমন্ত কাল এর সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ ও সাংবাদিক সম্পাদক শামীম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠিক সম্পাদক আব্দুল মতিন মাসুদ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, মুঞ্জুরুল হক, ফুলবাড়িয়া, সহ সভাপতি, মোখলেছুর রহমান, নান্দাইল, সহ সভাপতি, রাকিবুল হাসান ফরহাদ, ত্রিশাল, জেলা কমিটির সহ সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ, মহানগর শাখার সভাপতি এস এম কে মিজান প্রমূখ।

আয়োজক কমিটির আহবায়ক জহির খান সুজন, সুলতান মাহমুদ বাপ্পি, বিশ্বনাথ সাহা বিসু, আলাদীন সানী, শেখ মোঃ দ্বীন ইসলাম, শফিকুল ইসলাম, সেলিম সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠা কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মোঃ ফাহিম কিবরিয়া।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD