1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ২৫৩ বোতল বিদেশী মদ ও পিকআপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ময়মনসিংহে ২৫৩ বোতল বিদেশী মদ ও পিকআপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২৫৩ বোতল বিদেশি মদ ও মদ পরিবহনে পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নগরীর শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠ সংলগ্ন নেত্রকোণা-শেরপুর বাইপাস রোডে  চেকপোস্ট পরিচালনা করে সোমবার সকালে এ বিপুল পরিমাণ মদ উদ্ধার করে। আটককৃ মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইয়াছিন।উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ২০ লাখ ৭০ টাকা।
র‌্যাব-১৪, সিপিএসসি কোম্পানির মিডিয়া অফিসার জুয়েল চাকমা জামাম, পিকআপ ভর্তি বিপুল পরিমাণ বিদেশী মদের চালান শেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এ ধরনের খবরে র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়কের নির্দেশে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানীর একটি দল সোমবার সকালে শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠ সংলগ্ন নেত্রকোণা শেরপুর বাইপাস রোডে চেকপোস্ট পরিচালনা করে। অভিযানে পিকআপভর্তি (২৫৩ বোতল) বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিনকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD