1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে গাছের ডাল কাটা নিয়ে একজন নিহত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে গাছের ডাল কাটা নিয়ে একজন নিহত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের তারাকান্দায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল সরকার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল উপজেলার বিসকা ইউনিয়নের বিসকা মধ্যপাড়া গ্রামের মৃত কাশেম সরকারের ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ টিপু সুলতান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, প্রতিবেশী সুরুজ আলীর ছেলে শহীদ মিয়াসহ কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল রাসেল সরকারের। দুপুরে বাড়ির পাশে একটি গাছের ডাল কাটতে যান তিনি। এতে বাধা দেন শহীদসহ কয়েকজন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে দুই পক্ষের লোকজন এসে মারামারিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাসেলকে বেধড়ক মারধর করে দায়ের পেছনের অংশ দিয়ে সজোরে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাসেল। পরে পরিবার লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় রাসেলকে হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD