1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার ১১

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ,  চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহের কার্যক্রম দ্রুততম শেষ করতে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ স্বপনকে গ্রেফতার করে। এসআই মাকসুমুল হাসান খালিদ, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অপরহন মামলার আসামী মোঃ আল রিয়াদ,

এসআই মোঃ সোহেল রানা, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ পারভেজে মোশাররফ ওরফে পিয়াল, দেওয়ান নাহিয়ান বিদেশি   মদসহ গ্রেফতার করে।

এসআই মোঃ মোজাম্মেল হোসেন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আনায়ারুল কাদির, মোঃ শামীম রাজ্জাককে (হিমেল) গ্রেফতার করে।

এছাড়া এসআই সজীব কোচ, এসআই গোলাম রব্বানী, এএসআই মাহমুদুল হাসান জামান, এএসআই আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আরো চারজনকে গ্রেফতার করে।

তারা হলো, মোঃ সাদ্দাম হোসেন,  মাহমুদ হাফেজ, মাহামুদুল হক ওরফে মাহামুদুল হাসান ও তুষার। তাদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক এস এম নুর মোহাম্মদ জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD