1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দেশব্যাপী চুরি-ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে ভালুকায় মানববন্ধন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

দেশব্যাপী চুরি-ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে ভালুকায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় সম্প্রতি দেশব্যাপী চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভালুকার সাধারণ ছাত্র-সমাজ আয়োজনে ১ মার্চ (শনিবার) সকাল ১১ টায় ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

 দেশব্যাপী চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের শাস্তির দাবিতে সারা দেশের ন্যায় ফুঁসে উঠেছে ময়মনসিংহের ভালুকার ছাত্র জনতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  তৎপরতা কমে যাওয়ায় বেড়েছে অপরাধ।

মানববন্ধনে আইরিন খানম রিদা বলেন, নারীরা কোথাও নিরাপদ নয়, প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটেই চলছে, তার থেকেও বেশি হচ্ছে চুরি-ডাকাতি। আর এই সকল অপরাধ বাড়ার কারণ হিসেবে আইনশৃঙ্খলার তৎপরতা কমে যাওয়াকে দায়ী করছেন এই ছাত্রী।

দেশের জনগণকে আরও সচেতন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধিসহ প্রকাশ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন অন্যান্য বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, মো. ওয়াসিম উদ্দিন, আইরিন খানম রিদা, মেহেনাজ আক্তার মৌ সহ ভালুকার সর্বস্তরের সাধারণ ছাত্রছাত্রীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD