1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
হারুন-অর-রশীদ হারুনের পক্ষ থেকে ফ্রি ইফতার বিতরণ শুরু  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

হারুন-অর-রশীদ হারুনের পক্ষ থেকে ফ্রি ইফতার বিতরণ শুরু 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :::
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও পথচারীদের মাঝে মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ শুরু করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বাজার সমিতির নবনির্বাচিত সভাপতি এ.কে.এম হারুন-অর-রশীদ হারুন।

সোমবার (০৩ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজানের দ্বিতীয়  দিনে মধ্য বাজারে অবস্থিত বাজার সমিতির কার্যালয়ের সামনে তিনি ইফতার বিতরণ করেন। পুরো রমজান মাস জুড়ে বাজার সমিতির সভাপতি হারুনের পক্ষ থেকে প্রতিদিন শতাধিক মানুষের মাঝে ফ্রি ইফতার বিতরণ করা হবে।

এই কাজের সাথে জড়িতরা জানান, রবিবার রমজানের প্রথমদিনে বাজার সমিতির সামনে মাসব্যাপী এই ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শেষ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।

 

পথচারী জলিল মিয়া বলেন, বাজারে যে দাম তাতে ইফতার সামগ্রী কেনা কষ্টকর রোজার মাসে এটি তাদের অবশ্যই ভালো উদ্যোগ।

ফ্রি ইফতার বিতরণ বিষয়ে এ.কে.এম হারুন অর রশীদ হারুন বলেন, ইফতার বিতরণের এই কার্যক্রম কোন ভিক্ষা বা দান নয়, মানবিক সহযোগিতা। আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সাধ এবং সাধ্যর সমন্বয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির আশায় এই কার্যক্রম পরিচালনা করছি।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর বাজার সমিতি সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD