1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মঙ্গলবার ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্পআয়ের মানুষের জন্য ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে এ কার্যক্রমের অংশ হিসেবে রমজানে নিম্নআয়ের মানুষের জন্য ৬৫০ টাকায় গরুর মাংস ও ১১০ টাকায় ডিম দিচ্ছে বাংলাদেশ ডেইরী ফার্মস এসোসিয়েশন, ময়মনসিংহ। মঙ্গলবার সকালে এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিদুল আলম। উদ্বোধনকালে তিনি বলেন, রমজানে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে স্বল্পমূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করা হচ্ছে। চাহিদা অনুযায়ী ঈদ পর্যন্ত এই কার্যক্রম চলবে।
জনহিতৈষী এ কার্যক্রমে সপ্তাহে দুদিন, মঙ্গল ও বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি হবে। এতে একজন এক কেজি মাংস ও একডজন ডিম কিনতে পারবে। স্বল্পআয়ের মানুষের ক্রয়-ক্ষমতার কথা চিন্তা করে সারা দেশের পাশাপাশি ময়মনসিংহে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD