1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের স্হানীয় সরকার  প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী  প্রকৌশলীর কার্যালয়ের যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন এর বিরুদ্ধে  “ময়মনসিংহে একই কর্মস্থলে ১০ বছর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোশারফ” এবং “ময়মনসিংহ এলজিইডি প্রকৌশলী  মোশারফের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ” শিরোনামে সম্প্রতি  বিভিন্ন  অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপ সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন । প্রতিবাদ লিপিতে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী জানিয়ে বলেন কিছু স্বার্থান্বেষী মহল তার সামাজিক মর্যাদা নষ্ট করার লক্ষ্যে এসব বানোয়াট তথ্য প্রচার করতে সাংবাদিকদের উৎসাহিত করেছে বলেও জানান উপ সহকারী  প্রকৌশলী  মোশারফ হোসেন। তিনি জানান- দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলায় স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে, যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী  হিসাবে সুনামের সাথে  দায়িত্ব পালন করছেন। তবে দীর্ঘদিন একই কর্মস্থলে থাকলেও সরকারি নীতি মালার বাইরে কোন কার্যক্রম করেননি। তিনি প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম গুলোকে ভবিষ্যতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করার পাশাপাশি” তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “সত্যের প্রতি আস্থাশীল থাকুন এবং উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD