1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে নিজ বাড়ি থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে নিজ বাড়ি থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ বাড়ি থেকে বদরুল আলম হিম্মত (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের মগটুলা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এর তিন দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আত্মহত্যার ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেন নিহত বদরুল।

তিনি মগটুলা গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।

নিহত বদরুল আলমের ফেইসবুক একাউন্টে দেখা যায়, রবিবার ভোর রাত ৪ টা ১৩ মিনিটে আত্মহত্যার কথা লিখে পোস্ট দেন।
স্ট্যাটাসে বদরুল তার বাবা-মা ও দুই ভাইয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন-‘এই মানুষগুলো আমাকে মৃত্যুর চেয়ে ভয়ংকর
মানসিক যন্ত্রণা দিয়ে সুসাইড করতে বাধ্য করেছে। বিশেষ করে আমার দুই ভাই। ভেবে নিয়েছি রমজানেই আমি পৃথিবী থেকে বিদায় নিবো। সত্যি বলতে বেকারত্বের যন্ত্রনা যে কতটা ভয়ংকর, তা যে বেকার সেই বুঝে। হয়তো আমাকে কবর দিয়ে সবাই ভুলে যাবে। কিন্তু আমাকে মেরে ফেলা মানুষগুলোর সাথে (তোমাদের) সাথে হাশরের ময়দানে দেখা হবে। সে পর্যন্ত দোয়া করি ভালো থেকো। পরে একইদিন সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটের দিকে বদরুল ৫৮-৫৯ টি ঘুমের ট্যাবলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন-আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও।

এ দুটি ফেসবুক পোস্টের পর বুধবার রাতে নিজের ঘর থেকে তার অর্ধগতিত লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নিহতের বড় ভাই সারোয়ার আলম (৩৭) বলেন, আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমি চাকুরীর সুবাদে কেন্দুয়া থাকি। বিগত ২০ দিন ধরে আমার বাবা ঢাকায় ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। গত সোমবার সন্ধ্যায় আমার চাচাতো ভাই মোখলেসুর রহমান ইফরতারের জন্য বদরুলকে ডাকাডাকি করলেও সে যায়নি। এদিন রাতে আমার মা তার মোবাইল নম্বরে ১০-১২ টা কল দিলেও সে রিসিভ করেনি। সে অনেক বছর ধরে মাদকাসক্ত। ৪ বার তাকে রিহ্যাবেও পাঠানো হয়েছে। কিন্তু সে সংশোধন হয়নি। তাকে আমরা অনেকবার ব্যবসার জন্য টাকা দিয়েছি। তবে সে ব্যবসার টাকা নষ্ট করেছে মাদকের পিছনে। কিন্তু সে এমন সিদ্ধান্ত নিবে আমরা বুঝতেই পারিনি।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD