1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

 ব্যাপক আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৮ মার্চ) আনন্দ শোভাযাত্রা, ইফতার মাহফিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম। বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশেদ আলম, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মোহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমীন খসরু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী প্রমুখ। সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, ময়মনসিংহ প্রেসক্লাব সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। সংগঠনটির সদস্যরা সত্য ও ন্যায়ের পথে আপসহীন থেকে সকল অন্যায়ের প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক। ছাত্র-জনতার আন্দোলেনর সময় সাংবাদিকদের ত্যাগ ও রক্তদানে পাওয়া বৈষম্যহীন নতুন দেশ নতুনভাবে পরিচালনা করার জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে ফ্যাসিবাদমুক্ত দেশকে উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রেখে সামনে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD