1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ট্রাক সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে ট্রাক সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
সকালে যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, সোমবার সকাল পৌনে নয়টার দিকে ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের মারাদেওরা চৌরাবাড়ী জামে মসজিদের পাশে শেরপুর- ময়মনসিংহ আঞ্চলিক মহাড়সড়কের উপর শেরপুরগামী অজ্ঞাত ট্রাক এবং ফুলপুরগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত ও আরো তিনজন আহত হন। নিহতরা হলো, সিএনজির ড্রাইভার আশিক মিয়া, যাত্রী হাসাদ হোসেন, আবুল কাশেম। এছাড়া আহতরা হলো, সিএনজির যাত্রী মোছাঃ লাভলী খান, যাত্রী ইসাহাক ও স্বপন।
স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।এছাড়া নিহত ৩ জনের মরদেহ এসআই মোঃ জহুরুল ইসলাম সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এলাকার যানচলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি দাবি করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD