1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
এসআই নজরুল আমাকে ৬০ হাজার টাকার মধ্যে ৫৯ হাজার টাকা ফেরত দেয়।  - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এসআই নজরুল আমাকে ৬০ হাজার টাকার মধ্যে ৫৯ হাজার টাকা ফেরত দেয়। 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞেসাবাদের নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দেয় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, আরমান হত্যায় গত ১২ ফেব্রুয়ারি থানার ওসি ওবায়দুর রহমানের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম এলাকায় অভিযান চালিয়ে আরিফ বিল্লাহ (৪৬), রিফাতুল ইসলাম (২৩), বাবুল মিয়া (২১) ও রোমান মিয়া (২০) নামের চারজনকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে আটকদের পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় আরমান হত্যা মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। আটক তরুণ বাবুলের বাবা মোনায়েম হোসেন হত্যা মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলামের সাথে ৬০ হাজার টাকা রফা করে পরিশোধ করেন। পরে আটক চারজনকে পরদিন রাতে মুক্তি দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের।

টাকা নেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে আজ (১২ মার্চ) বুধবার ভুক্তভোগী বাবুল মিয়ার বাবা মোনায়েম মিয়াকে ঈশ্বরগঞ্জ বাজারে এনে ৬০ হাজার টাকা ফেরত দেন এসআই নজরুল ইসলাম।

টাকা ফেরত পাওয়ার বিষয়ে মোনায়েম মিয়া বলেন, এসআই নজরুল ইসলাম আমাকে ফোন দিয়ে দেখা করতে বলেন। তারপর আজ দুপুরে ঈশ্বরগঞ্জ বাজারে এসআই নজরুল আমাকে ৬০ হাজার টাকার মধ্যে ৫৯ হাজার টাকা ফেরত দেয়।

মুঠোফোনে টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে এসআই নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে সাক্ষাতে কথা হবে।

বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, টাকা ফেরত দেওয়ার বিষয়টি আমার জানা নেই। হলে হতেও পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD