1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বাম-গণতান্ত্রিক জোটের নারী নির্যাতন প্রতিরোধ মিছিলে হামলা আহত-৫ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে বাম-গণতান্ত্রিক জোটের নারী নির্যাতন প্রতিরোধ মিছিলে হামলা আহত-৫

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বাম-গণতান্ত্রিক জোটের নারী নির্যাতন প্রতিরোধের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। ইট-পাটকেলের আঘাতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বুধবার (১২ মার্চ) বিকেলে বাম গণতান্ত্রিক জোটের ধর্ষণ, নারী নির্যাতনের বিচার, আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধের এ হামলার ঘটনা ঘটে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে নগরীর মালগুদাম থেকে মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলার নেতাকর্মীরা। মিছিল গাঙ্গিনাপাড়ে ঢোকার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মিছিল বাম জোটের মিছিলের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। ‘শাহবাগী গোসল কর’ সহ বিভিন্ন উস্কানীমূলক স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যুক্ত হয় ইসলামি ছাত্র আন্দোলনের একটা মিছিল। এরপর পরই তারা নতুন বাজার মফিজউদ্দিন প্লাজার সামনে বাম জোটের নেতাকর্মীদের উপর যৌথভাবে হামলা করে।
হামলায় আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার আহবায়ক আরিফুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সহ-সভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম-আহবায়ক জুঁইসহ বাম জোটের সিনিয়র নেতৃবৃন্দ।
হামলা পরবর্তীতে বাম জোটের নেতাকর্মীরা আবারও মিছিল সংগঠিত করে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি জেলা সভাপতি অ্যাড. এমদাদুল হক মিল্লাত, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক শেখর রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহবায়ক আজহারুল ইসলাম আজাদ, বাসদ মহানগর কমিটির সদস্য অপূর্ব চন্দ্র দেবনাথ ও অন্যান্য নেতৃবৃন্দ।
বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক প্রতিবাদ মিছিলে বর্বরোচিত হামলা আবারও ফ্যাসিবাদী সংস্কৃতির লক্ষণ। সারাদেশে খুন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা যখন আন্দোলন করছে, সেই আন্দোলনকে ‘শাহবাগী’ ট্যাগ দিয়ে দমনের চেষ্টা করছে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী।  তারই অংশ হিসেবে আজকে বাম জোটের নেতাকর্মীদের উপর এই ন্যাক্কারজনক হামলা করল। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, শাহবাগী ইস্যুতে আমাদের মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড় গেলে বাম জোটের নেতাকর্মীরা কটুক্তি করতে থাকে। পরে আমরা তাদের ধাওয়া করি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, বাম গণতান্ত্রিক জোট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD