1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন রাঙ্গমাটিয়া ফরেস্ট ক্যাম্প সন্তোষপুর ফরেস্ট বিট রসুলপুর রেঞ্জ অফিসের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২০ গ্রাম হেরোইনসহ বৃহস্পতিবার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম এবং তার সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম ওরফে মনি (২০), পিতা-মোঃ শামছুল হক, মাতা-মোছাঃ মমেনা খাতুন, সাং-মুরাইদ (জামাল মেম্বারের বাড়ি পাশে), থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় মাদক কারবারের সাথে সংশ্লিষ্ট অন্যদের সনাক্ত এবং তাদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD