1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিনামূল্যে পথচারীদের ইফতার করালেন 'জনতার ঈশ্বরগঞ্জ' - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিনামূল্যে পথচারীদের ইফতার করালেন ‘জনতার ঈশ্বরগঞ্জ’

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে পাঁচটা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ভাসমান, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন’জনতার ঈশ্বরগঞ্জ’। হাতে ইফতারির প্যাকেট, সালাদের প্যাকেট, আর পানির বোতল তুলে দিচ্ছেন কয়েকজন তরুণ।

বিতরণকালে সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান,এবার তারা ১৫০ জন রোজাদারের বিনামূল্যে ইফতার বিতরণ করছে। তাঁরা একটি প্যাকেটে ৭০ টাকার ইফতারসামগ্রী দিয়েছে। ইফতারির মধ্যে আছে খিচুড়ি, শসা,গাজর,লেবু ডিম, খেজুর ও বোতলজাত পানি। ঈদ উপলক্ষে  তাঁরা এতিমদের মাঝে ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণও করবে বলে জানান সংগঠনের সদস্যরা। 

ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন,সাংবাদিক রেজাউল করিম রাজু, রাকিবুল ইসলাম শুভ, জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক, গ্রুপটির মডারেটর মো. আরিফুল হক, মহিউদ্দিন রানা, বায়েজিদ আহমেদ বিজয়,সোহাগ, আরিফ আল মামুন,মাসুম আহমেদ, মাজহারুল ইসলাম, আল-আমিন, রাকিবুল ইসলাম, মুস্তাকিম প্রমুখ। 

গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছরও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

তিনি আরো বলেন,’জনতার ঈশ্বরগঞ্জ’ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মানুষের কল্যাণে সর্বদা কাজ করে আসছে। শুধু তা-ই নয়, ভালো কাজের মধ্যদিয়ে ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন শ্রেণির পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD