1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার সকাল থেকে গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিলো। মাটি উত্তোলনের একপর্যায়ে পুকুরে ৬০ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখেন মাটি কাটা শ্রমিকরা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিগুলো পুরাতন। কতদিন আগে এগুলো পুকুরে ফেলে রাখা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এগুলো ব্যবহারের উপযুক্ত কিনা। স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এই এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের গুলি ছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD