1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পাওনা টাকা চাওয়ায় ফুলবাড়িয়া উপজেলা  বিএনপি আহ্বায়কের হুমকিঃ প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাওনা টাকা চাওয়ায় ফুলবাড়িয়া উপজেলা  বিএনপি আহ্বায়কের হুমকিঃ প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি নেতার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো হুমকি ও হয়রানীর শিকার হওয়ার প্রতিবাদে সাংবাদিক সন্মেলন করেছেন ভুক্তভুগী ফারুক হোসেন। সোমবার (১৭ মার্চ) ময়মনসিংহ প্রেসক্লাবে  সাংবাদিক সন্মেলন করে তিনি লিখিত এসব অভিযোগ করেন।
এ সময় সাংবাদিক সন্মেলনে কাঁন্নায় ভেঙ্গে পড়েন পাওনাদার ফারুক । ইতি মধ্যে ফুলবাড়িয়ার কেশরগঞ্জ বাজারে বিএনপির ওই নেতার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
ফারুক হোসেন অভিযোগ করে বলেন, তিনি বিগত ৭ বছর যাবৎ ফুলবাড়িয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আক্তারুল আলম ফারুকের নতুন বাড়ী নির্মাণের জন্য ভেকু মেশিন দিয়ে মাঁটি কাটার কাজ করে দেন। এযাবৎ তার কাছে ভেকু দ্বারা মাটি কাটা বাবদ চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাওনা হয়েছে। বিভিন্ন সময়ে তার কাছে পাওনা টাকা চাইতে গেলে তিনি টালবাহানা করেছেন। সরকার পতনের পর তিনি পাওনা টাকার তাগাদা দিলে সে ক্ষমতা প্রভাব খাটিয়ে টাকা না দিয়ে তাকে ও তার পরিবারকে হুমকি-ধামকিসহ বিভিন্নভাবে হয়রানি শুরু করেন। গত ১৫ মার্চ তিনি টাকা চাইতে গেলে তাকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেয়ার অভিযোগ তুলেন ভুক্তভোগী। বর্তমানে জীবন নাশের হুমকিতে তিনি ও তার পরিবারের নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ফারুক হোসেন উপজেলার বাদীহাটী গ্রামের আশরাফ আলীর ছেলে।
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকতারুল আলম ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, তার দলীয় কিছু লোকজন তার বিরুদ্ধে অপপ্রচার করছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD