1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে: মাজেদ বাবু - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে: মাজেদ বাবু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দলকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সকলকেই এক হয়ে কাজ করতে হবে। দলে নাম ভাঙ্গিয়ে যারা দলীয় ইমেজ নষ্ট করবে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ডাকবাংলায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ-সময় তিনি আরও বলেন, যারা দলের নাম ব্যবহার করে যদি সন্ত্রাসবাদি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে সাধারণ মানুষের উপর অন্যায় অবিচার ও জুলুম করবে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। এবং এসব কর্মকান্ডের সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে আমাদের জানাবেন আমরা দ্রুত এদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিব। সকলকেই জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করতে হবে। রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় কাজ করে যেতে হবে।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক সাহজাহান জয়পুরী, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, যুবদল নেতা আল-আমিন, সোহাগ, উজ্জ্বল, সৈকত, রিপন, জাহাঙ্গীরনহ বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ।##

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD