1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে কাঁদলেন রোজাদাররা  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে কাঁদলেন রোজাদাররা 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় দখলদার ইসরায়েলের  বোমা হামলায় মুসলিম নারী-পুরুষ ও শিশু নিহতের সংখ্যা বেড়েই চলেছে। মসজিদুল আকসার ভূমি ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের জীবনের নিশ্চয়তা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও  দখলদার ইসরায়েলের ধ্বংস কামনা করে দোয়া ও মোনাজাতে কেঁদেছেন রোজাদাররা।

আজ বৃহস্পতিবার(২০ মার্চ) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইনোসেন্ট চাইল্ড স্কুলের  আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা,দোয়া ও ইফতার মাহফিলে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতে ইফতারের পূর্বে কেঁদেছেন রোজাদাররা। অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন   পাটবাজার মসজিদের খতীব ও চরনিখলা স্কুল মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ফারুকী।

 

এসময় তিনি ফিলিস্তিনের উপর আক্রমণকারীদের ধ্বংস কামনা করেন এবং আল্লাহর কাছে তাদের বিচার দাবি করেন। মোনাজাতের এক মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন  রোজাদাররা, তাদের চোখে ছিল সমবেদনা এবং দুঃখের গভীর ছাপ।

মুনাজাতে তিনি বলেন, ‘হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করছি—  ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের জীবন সহজ করে দিন।তাদের সাহায্য পাঠান। নিহতদের ওপর রহম করুন এবং আহতদের শিফা দান করুন। এসময় তিনি দেশ, জাতি ও বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনাও করেন।

ইনোসেন্ট চাইল্ড স্কুলের সভাপতি মশিউর রহমান কাউসারের সভাপতিত্বে ও পরিচালক আমজাদ হোসেন সোহেলের সঞ্চালনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসান আলমগীর,শৈশব বিদ্যানিকেতনের পরিচালক আবুল মুনসুরসহ বিভিন্ন স্কুলের শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD