1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ঈদুল ফিতর উপলক্ষে ট্রাফিক ব্যবস্থার কঠোর মনিটরিং, পুলিশ প্রস্তুত - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে ঈদুল ফিতর উপলক্ষে ট্রাফিক ব্যবস্থার কঠোর মনিটরিং, পুলিশ প্রস্তুত

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ শহরের ট্রাফিক ব্যবস্থা পবিত্র ঈদুল ফিতরের সময় সুশৃঙ্খল রাখতে পুলিশ প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপনসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। শহরের ভাইপাস মোড়, চরপাড়া মোড়, ব্রীজ মোড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এই সব পয়েন্টে ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি থাকবে যাতে কোনো ধরনের যানজট বা দুর্ঘটনা এড়ানো যায়। পুলিশ প্রশাসন স্থানীয় চালক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সহযোগিতা কামনা করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে শহরের প্রবেশদ্বারে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং নিয়মিতভাবে রাস্তায় সচেতনতা সৃষ্টির জন্য বিশেষ প্রচারণাও চালানো হয়েছে । এই কার্যক্রমের মাধ্যমে ঈদের সময়ে শহরে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। পুলিশের মতে, জনগণের সহায়তা এবং দায়িত্বশীল আচরণই ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকরী করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD