1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার কাজী আখতার উল আলম - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার কাজী আখতার উল আলম

 শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে  ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ পাটগুদাম ব্রীজ মোড়ে যানজটের সমস্যা সমাধানে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে আসেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। স্হানীয়  এলাকায় সাধারণ জনগণের যাতায়াত সহজ করার লক্ষ্যে তিনি নিজেই সেখানে উপস্থিত হয়ে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। শনিবার সকাল থেকেই পাটগুদাম ব্রীজ মোড়ে দীর্ঘ সময় ধরে যানবাহনের স্তুপ জমে গিয়ে জন জীবনে অসহনীয় দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এই অবস্থা দূরী করণে পুলিশ সুপার সরাসরি রাস্তার পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পুলিশ সদস্যদের নিয়ে যানবাহন চলাচল নিয়মিত করার ব্যবস্থা করেন। এসপি কাজী আখতার উল আলমের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন নগরবাসী। তারা জানান, সাধারণত এমন ধরনের সমস্যায় পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সরাসরি মাঠে নেমে আসা খুবই কম দেখা যায়। তবে পুলিশ সুপারের এই পদক্ষেপে জনগণের মনে আস্থা সৃষ্টি হয়েছে এবং তারা তার উদ্যোগের প্রশংসা করেছেন। নগরীর যানজট সমস্যা এখন একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পাটগুদাম ব্রীজ মোড়ের মতো গুরুত্বপূর্ণ সড়কগুলিতে অতিরিক্ত যানবাহন জমে থাকায় ভোগান্তির শেষ ছিল না। পুলিশ সুপার কাজী আখতার উল আলমের মতে, এই ধরনের উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করা হলে নগরীটি আরও পরিবেশ বান্ধব এবং যাতায়াতের জন্য সুবিধাজনক হয়ে উঠবে। এছাড়া, তিনি জানান, ময়মনসিংহ পুলিশ প্রশাসন ভবিষ্যতে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এমন পদক্ষেপ গ্রহণ করতে পরিকল্পনা করছে, যাতে সড়ক নিরাপত্তা ও যানজট নিরসন আরো কার্যকর ভাবে বাস্তবায়িত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD