1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
এসএসসি পরীক্ষার্থীদের হাতে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন মাজেদ বাবু - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের হাতে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন মাজেদ বাবু

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫৫০০ জন এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বিষয়টি নিশ্চিত করে মাজেদ বাবু জানান, ‘ঈশ্বরগঞ্জের ৫৫০০ জন এসএসসি পরিক্ষার্থীর হাতে আমার নেতা তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। উপহার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য থাকছে, একটি ট্রান্সপারেন্ট ফাইল, দুটি কলম, একটি স্কেল, একটি পেন্সিল, একটি ইরেজার এবং একটি সার্পনার।

তিনি আরও বলেন, আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। শিক্ষিত ব্যক্তি দেশের বা রাষ্ট্রের সুনাগরিক। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই আমাদের দায়িত্ব একটা সুশিক্ষিত প্রজন্ম তৈরি করা। সেই দায়িত্ববোধ থেকেই আমার নেতা তারেক রহমানের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছি।

উল্লেখ্য যে, প্রত্যেক শিক্ষার্থীকে ১১০ টাকার শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। এতে শিক্ষা উপকরণ ক্রয় ও আনুষাঙ্গিক খরচসহ ৫৫০০ জন শিক্ষার্থীর পিছনে  ৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় করছেন লুৎফুল্লাহেল মাজেব বাবু। এদিকে শিক্ষার মান উন্নয়নে মাজেদ বাবুর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপিসহ স্থানীয় বাসিন্দারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD