1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ব্যাটারী চুরি কান্ডে ছাত্রদলের সদস্য সহ গ্রেফতার ২ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ব্যাটারী চুরি কান্ডে ছাত্রদলের সদস্য সহ গ্রেফতার ২

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড) বিটিসিএল অফিস থেকে ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় ১২ টি ব্যাটারী উদ্ধার ও জড়িত শহর ছাত্রদলের সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে পৌরশহরের দক্ষিণ বাজার ও নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার আব্দুর রউফের পুত্র শহর ছাত্রদলের সদস্য আমির হামজা (৩০), নকলা শহরের মমেনাকান্দা এলাকার নূর ইসলামের পুত্র সাবেক কাউন্সিলর ইয়াদ আলী (৪২)।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বুধবার রাতের কোন একসময় বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। এদিন রাতে অফিসে কোনো নিরাপত্তা কর্মী বা কর্মচারী ছিল না। পরদিন সকালে অফিস কর্মচারীরা ব্যাটারী চুরি হয়েছে বলে দেখতে পায়। থানায় খবর দিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাস্থল পরির্দশন করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা সন্দেহে আমির হামজা কে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে বিটিসিএল অফিসের ব্যাটারি চুরি করে ৩৫০০০ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করে সে। আমির হামজার দেওয়া তথ্যমতে নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার ও ইয়াদ আলীকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং জড়িত ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি ব্যাটারী গুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD