1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে অভ্যন্তরীণ বোর ধান-চাল সংগ্রহের উদ্বোধন  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে অভ্যন্তরীণ বোর ধান-চাল সংগ্রহের উদ্বোধন 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে হাসপাতাল রোডে অবস্থিত ঈশ্বরগঞ্জ এসএসডি (গ্রেড-১) খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ।

 

উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, ধান ও চাল সংগ্রহের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন। এছাড়া এর মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হবে না। সরকারি গুদামে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য মজুদ নিশ্চিতের মাধ্যমে দুর্যোগ ও চাহিদার সময় জনগণের নিরাপত্তা দিতে পারবো। তিনি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত, ঈশ্বরগঞ্জ খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিকুর রহমান ও ঈশ্বরগঞ্জ উপজেলার এলএসডি (গ্রেড ১) খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।

 

এবার ঈশ্বরগঞ্জ উপজেলায় ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৬ টাকা কেজি হিসেবে ১৩৭৯ মেট্রেক টন এবং চাল প্রতি কেজি ৪৯ টাকা হিসেবে ৪৩২৬ মেট্রিক টন।এবছর সরকার কৃষক অ্যাপস এর পাশাপাশি উপজেলা কৃষি অফিস হতে প্রদত্ত তালিকা হতে আগে আসলে আগে গুদামে ধান বিক্রয়ের সুযোগ পাবে ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD