1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

“দন্ধে কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চৌকি আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

র‌্যালিতে অংশ নেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এরশাদুল আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনজীবীরা।

 

র‌্যালি শেষে উপজেলা চৌকি আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র সহকারী জজ ও সভাপতি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের বিশেষ লিগ্যাল এইড কমিটির সভাপতি এ.এস.এম আনিসুল ইসলামের সভাপতিত্বে গৌরীপুর আদালতের সহকারী জজ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, আইনজীবী সমিতির সমিতির বিজ্ঞ আইনজীবী এডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, এডভোকেট সাইফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

 

আলোচনায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহবান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD