1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ময়মনসিংহে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ময়মনসিংহে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা

 শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা চলাকালীন সময়ে ময়মনসিংহ শহরে যানজট নিরসনে ব্যতিক্রমী ভূমিকা রাখছে ময়মনসিংহ ট্রাফিক বিভাগ। পরীক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এর ফলে শহরের যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

বিশেষ করে ময়মনসিংহ ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলামের নিরলস পরিশ্রম ও মেধাবী পরিকল্পনার ফলে শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তিনি প্রতিদিন সকাল থেকেই মাঠে থেকে স্ব-শরীরে ট্রাফিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে গঠিত দ্রুত সাড়া দল (Quick Response Team) তাৎক্ষণিকভাবে যানজটের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে বিশেষ টিম মোতায়েন করা হয়েছে এবং সেখানকার রিকশা ও ব্যক্তিগত যান চলাচল সীমিত রাখা হয়েছে। বিকল্প রুট ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে চালকদের। পাশাপাশি মাইকিং, ব্যানার ও লিফলেটের মাধ্যমে পরীক্ষার সময় সচেতনতা প্রচারণা চালানো হয়েছে। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পরীক্ষার্থীরা যেন কোনো ধরণের বিড়ম্বনায় না পড়ে। এজন্য পরীক্ষার দিন গুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছি। জনগণের সহযোগিতায় আমরা যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছি।” শহরবাসী, পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা ট্রাফিক পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

অনেকেই জানান, প্রতি বছর পরীক্ষার সময়ে যানজট বড় সমস্যা হয়ে দাঁড়াতো। এবার ট্রাফিক বিভাগের সময়োপযোগী পদক্ষেপের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি। এদিকে ময়মনসিংহ ট্রাফিক বিভাগ জানিয়েছে, এসএসসি পরীক্ষার পুরো সময়জুড়ে এ ধরনের কঠোর ট্রাফিক ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও জাতীয় ও স্থানীয় যেকোনো বড় পরীক্ষার সময় একই মডেলের ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। পরিশেষে, ময়মনসিংহের সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মীদের শহরবাসী ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD